শিরোনাম
বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনলাইন জুয়ার অভিযোগে কথিত ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

বিস্কুট খেয়ে ফেলায় শিশুকে গলাটিপে হত্যা

আপডেট: April 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::বিস্কুট খেয়ে ফেলায় ক্ষিপ্ত হয়ে নাটোরের নলডাঙ্গায় ৬ বছর বয়সী হাবিব নামে চাচাতো ভাইকে মারধর ও গলা টিপে হত্যা করে লাশ পাশের ভুট্টা ক্ষেতে লুকিয়ে রাখে বড় ভাই আসিফ আলী।

রোববার রাত ১০টার দিকে উপজেলার মহিষডাঙ্গা গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত শিশু হাবিব মহিষডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে। এ ঘটনায় রাত সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে আসিফকে আটক করেছে পুলিশ। আটককৃত আসিফ আলী নাজির উদ্দিনের ছেলে।নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম ও নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, রোববার দুপুরে আসিফ আলী তার চাচাতো ভাই হাবিব বাড়িতে রাখা বিস্কুট খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে আসিফ আলী তার ছোট ভাই হাবিবকে মারধর করে ও গলা চেপে ধরে উপরে তুলে নিচে আছাড় মারে এবং পরে গলা টিপে ধরে। এতে হাবিব ঘটনাস্থলেই মারা যায়। পরে রাত ৯টার দিকে হাবিবের মৃতদেহ পাশে ভুট্টা ক্ষেতে লুকিয়ে রাখে। খোঁজাখুঁজির এক পর্যায়ে ভুট্টা ক্ষেত থেকে হাবিবের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত আসিফ আলীকে আটক করে থানায় নিয়ে আসে। তবে এই ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ করা হয়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network