শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীর চাপ

আপডেট: April 29, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:: দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঢাকামুখী এবং ঢাকাফেরত যাত্রী ও ছোট গাড়ির চাপ বেড়েছে।  এ নৌরুটে দিনে পাঁচটি ফেরি এবং দিনরাত মিলে ১৫টি ফেরি চলাচল করছে।বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে গিয়ে এ চিত্র দেখা যায়।

মাহেন্দ্রের যাত্রী একটি প্রাইভেট হাসপাতালের প্যাথলজিস্ট রজব আলী বলেন, একটি চাকরির ব্যাপারে আমার স্ত্রীর কাগজপত্র জমা দেওয়ার জন্য  জরুরি কাজে কুষ্টিয়া থেকে ভোরে মাহেন্দ্রে রওনা হয়েছি। ফেরিতে ওঠার পর দেখি  লকডাউনের মধ্যে সামাজিক দূরত্বের বালাই নেই।  এ অবস্থায় করোনা রোধ করা কীভাবে সম্ভব।

প্রাইভেটকারচালক এমরান শেখ বলেন, লকডাউন থাকলেও আমাদের কোনো লকডাউন নেই; আমরা পেটডাউনে বিশ্বাসী। কবে যে এ অবস্থার থেকে  পরিত্রাণ পাওয়া যাবে তা আল্লাহই জানেন।   বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের টার্মিনাল সহকারী রেজাউল করিম বলেন, দিনে দৌলতদিয়ায় ৫টি ছোট ফেরি চলাচল করছে। বর্তমানে এ নৌরুটে দিনে ও রাত মিলে ১৫টি  চলাচল করে বলে তিনি জানান।এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতাদিয়াঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. ফিরোজ সেখ  বলেন, গত কয়েক দিনে ঢাকাফেরত ও ঢাকামুখী যাত্রীদের চাপ অনেকটা বেড়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network