শিরোনাম
আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

ইন্দুরকানীতে বৃষ্টির জন্য নামাজ আদায়

আপডেট: April 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য মুসুল্লীরা ২ রাকায়াত ইস্তিসকার নামাজ আদায় করেন। শুক্রবার সকাল ৮টায় সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এলাকাবাসী ও ইন্দুরকানী বাজার কমিটির উদ্যোগে ধর্মপ্রাণ মুসল্লিরা এ নামাজ আদায় করেন। নামাজ শেষে মহামারী করোনা ও অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বৃষ্টির জন্য নামাজের খুৎবা ও মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সেকান্দার আলী মীর।

বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই ইন্দুরকানীর কোনো এলাকায়। প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ফসল উৎপাদন ব্যাহত। তেমনি মৌসুমী ফল আম, লিচু ও কাঠাল সহ বিভিন্ন ফল নষ্ট হয়ে ঝড়ে পড়ছে। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন। প্রচন্ড তাপদাহের কারণে দেখা দিয়েছে কলেরা, ডায়রিয়া ও হিটস্ট্রোক সহ নানা রোগ ব্যাধি।তাই আল্লার কাছে সকল গজব আজাব থেকে মুক্তি চেয়ে মোনাজাত করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network