শিরোনাম
বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনলাইন জুয়ার অভিযোগে কথিত ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

তারাবির নামাজে সিজদারত অবস্থায় কিশোরের মৃত্যু

আপডেট: April 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ফেনীতে তারাবির নামাজ আদায়কালে সিজদারত অবস্থায় নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরের মৃত্যু হয়েছে। ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (২৮ এপ্রিল) রাতে নামাজ পড়া অবস্থায় তার মৃত্যু হয়।পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে উপজেলার দৌলতপুর গ্রামে মসজিদে তারাবির নামাজ পড়তে আসে আবুল বাশারের ছেলে আবুল কালাম শাহীন (১৭)। নামাজ চলাকালীন এক পর্যায়ে সিজদায় গিয়ে সে না উঠে পড়ে থাকে। পরে মুসল্লিরা সালাম ফিরিয়ে শাহীনকে তাৎক্ষণিক ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হোসেন ভূঞা জানান, গত কয়েকদিন ফেনীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে। অনেকেই এ তাপমাত্রা সহ্য না করতে পেরে নানা সমস্যায় ভুগছেন। ওই কিশোরের মৃত্যু ‘হিট স্ট্রোক’ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ময়নাতদন্ত শেষে কিশোরের লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন জানান, মসজিদে নামাজরত অবস্থায় শাহীন নামের এক কিশোরের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network