আপডেট: May 3, 2021
অনলাইন ডেস্ক:: সিরাজগঞ্জের বেলকুচিতে প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা নিহত হয়েছে। আহত অবস্থায় প্রেমিক পালিয়ে গেছে।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শোলাকুড়া এ ঘটনা ঘটে। ওই গ্রামের পবিত্র সরকারের একমাত্র মেয়ে নবম শ্রেণির ছাত্রী পূজা সরকার (১৫) কে তার প্রতিবেশি ও প্রেমিক মৃত মংলা সরকারের ছেলে তাঁত শ্রমিক সঞ্জয় সরকার (১৮) উপযুপরি ধারালো ছুরি দিয়ে আঘাতে করলে ঘটনাস্থলেই নিহত হয়।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা গণশাধ্যমকে জানান, সঞ্জয় সরকারের সঙ্গে পূজা সরকারের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলো। হঠাৎ গত কয়েক দিন যাবৎ তাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি চলছিলো এবং অন্যত্র পূজার বিয়ের ব্যাপারে পূজার বাবা সিদ্ধান্ত নিলে প্রেমিক সঞ্জয় ক্ষিপ্ত হয়। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পূজা তার বাড়ির উঠানে কাজ করার সময় পিছন থেকে ধারালো ছুরি দিয়ে সঞ্জয় উপর্যুপরি আঘাত করতে থাকে। আঘাতের একপর্যায় পূজা মাটিতে লুটিয়ে পড়ে।
পূজার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত হাসপাতালে নেয়ার চেষ্টা করে। কিন্তু তার আগেই পূজা মারা যায়। এসময় সঞ্জয় তার শরীরেও ওই ছুরি দিয়ে আঘাত করে আহত হয় এবং দ্রুত পালিয়ে যায়।পূজার মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হবে। পূজার বাবা পবিত্র সরকার বাদী হয়ে মামলা করার প্রস্তুতি চলছে।

