শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

শিবচরে স্পিডবোট দুর্ঘটনা : ঘাটের ইজারাদারসহ চারজনের বিরুদ্ধে মামলা

আপডেট: May 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মাদারীপুরের শিবচরে বাল্কহেডে ধাক্কা দিয়ে স্পিডবোটের ২৬ যাত্রীর প্রাণহানির ঘটনায় বাংলাবাজার ঘাটের ইজারাদার, বোটের মালিক-চালকসহ চারজনের নামে মামলা হয়েছে।

শিবচর থানায় সোমবার গভীর রাতে মামলাটি করেন নৌ-পুলিশের এসআই লোকমান হোসেন।এদিকে সোমবার রাতেই ২৬টি মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, দুর্ঘটনায় ঘাটের ইজারাদার ইয়াকুব বেপারী, বোটের মালিক কান্দু মোল্লা, জহিরুল ইসলাম ও চালক শাহ-আলমের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাবাজার-শিমুলিয়া নৌপথের কাঁঠালবাড়ী ঘাট এলাকায় সোমবার সকালে দাঁড়িয়ে থাকা বাল্কহেডে ধাক্কা দিয়ে উল্টে যায় যাত্রীবোঝাই স্পিডবোট। সেখান থেকে একে একে উদ্ধার করা হয় শিশুসহ ২৬ জনের মরদেহ। জীবিত উদ্ধার করা হয় পাঁচজনকে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network