শিরোনাম
বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

যুক্তরাষ্ট্র থেকে ৪০ লাখ এবং ভারত থেকে ৩০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ

আপডেট: May 6, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: ৩০ লাখ টিকা চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র থেকে ৪০ লাখ টিকা চাওয়া হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব টিকা আনতে চেষ্টা চলছে। দেশটি এ ব্যাপারে আন্তরিক বলেও জানিয়েছেন মন্ত্রী।

আজ বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে টিকা দিতে মার্কিন দূতাবাস সর্বোচ্চ চেষ্টা করবে। যুক্তরাষ্ট্র অন্যান্য সরঞ্জাম দিচ্ছে।

বাংলাদেশকে দেওয়া চীনের উপহারের পাঁচ লাখ টিকা ১২ মে আসছে বলে পররাষ্ট্রমন্ত্রী গতকাল বুধবার জানিয়েছিলেন। দেশটির কাছ থেকে উপহারের টিকার পাশাপাশি বাণিজ্যিকভাবে টিকা সংগ্রহের চেষ্টাও বাংলাদেশ চালাচ্ছে বলে জানান তিনি।

ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হওয়ার পরই মূলত সরকার চীন থেকে টিকা পাওয়ার চেষ্টা শুরু করেছিল।এদিকে রাশিয়ার টিকা স্পুতনিক-ভি টিকার জরুরি ব্যবহারের অনুমোদনও দেওয়া হয়েছে। সরকারি নথি অনুসারে, কিনতে চাইলে রাশিয়া বাংলাদেশকে মে মাস থেকেই টিকা দিতে পারবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network