শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ইউপি মেম্বর নিহত

আপডেট: May 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: যশোরের ঝিকরগাছা উপজেলায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নাজমুল আলম লিটন নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। তিনি আওয়ামী লীগ নেতা ওমর আলী হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলেন।

মঙ্গলবার (১১ মে) দিবাগত রাত ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার তিনি মারা যান। লিটন ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামের সাবেক মেম্বার আব্দুল ওহাবের ছেলে। তিনিও পাঁচপোতা আট নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার।

স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর ১টার দিকে বাড়িতে লিটন মেম্বার বোমা বানাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত একটি বোমার বিস্ফোরণ হলে তিনি গুরুতর জখম হন।

এ সময় তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে চিকিৎসা দিচ্ছিলেন। কিন্তু তার অবস্থার অবনতি হলে সন্ধ্যার পর অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে নেয়া হচ্ছিল। পথিমধ্যে ঢাকা মানিকগঞ্জ পৌঁছালে রাত আড়াইটার দিকে গাড়িতেই তিনি মারা যান।যশোরের পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম জানান, বাড়ির পাশে বাগানে বসে বোমা বানানোর সময় বিস্ফোরণে লিটনের দুই হাত ও শরীর ক্ষতিগ্রস্ত হয়। পরিবারের লোকজন তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করেন চিকিৎসকরা। ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network