শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

জামায়াত নেতা শাহজাহান চৌধুরী ৩ দিনের রিমান্ডে

আপডেট: May 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: হেফাজতে ইসলামের কর্মসূচীর সময় ঘটে যাওয়া সহিংসতায় সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে গ্রেফতার চট্টগ্রামের সাবেক এমপি ও জামায়াত ইসলামীর শীর্ষস্থানীয় নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে। আর এই অভিযোগে তাকে আদালতে তোলার পর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে শনিবার ভোররাতে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার নিজ বাড়ি থেকে শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরে হাটহাজারী থানায় দায়েরকৃত মামলায় চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।

শাহজাহান চৌধুরী চট্টগ্রামে জামায়াতের প্রভাবশালী নেতা ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য। সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network