সভাপতিকে অব্যাহতি, বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

আপডেট: May 25, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল মহানগর ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। মঙ্গলবার (২৫ মে) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জসিম উদ্দিনকে অব্যাহতি দেয়ার কারণ হিসেবে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িতের অভিযোগ এবং মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণার কথা উল্লেখ করা হয়েছে।

বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত বলেন, দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনকে অব্যাহতি ও কমিটি বিলুপ্তির ঘোষণা দেয়া হয়। এরপর বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network