শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র পেলেন ১১জন বাংলাদেশী নাগরিক

আপডেট: May 31, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

 

স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গার দর্শনা কাস্টমস চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরে আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র প্রদান করা হয়েছে। সোমবার (৩১শে মে) সকাল ৯টার সময় মোট ১১জন ব্যক্তিকে ছাড়পত্র প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ।

ছাড়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, ১৪ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর পরিচালকসহ অন্যরা।

উল্লেখ্য, বিভিন্ন কারণে পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে লকডাউনের কারণে সে দেশে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করে সরকার। তারই ধারাবাহিকতায় গত ১৭ই মে সন্ধ্যায় দর্শনা কাস্টমস চেকপোস্ট দিয়ে ১১জন বাংলাদেশী নাগরিক দেশে প্রবেশ করেন। তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার জন্য চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নেওয়া হয়। কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় তাদেরকে আজ সোমবার সকালে ছাড়পত্র প্রদান করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network