শিরোনাম
বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন

বাকেরগঞ্জে বিবাহিত প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, রাজি না হওয়ায় মু‌খে ছুরিকাঘাত

আপডেট: June 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে সাবেক প্রেমিকার মু‌খে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার কাটাদিয়া বাড়ৈকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে তা‌কে উদ্ধার করে ব‌রিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হ‌য়।
অভিযুক্ত বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউপির বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ ইব্রাহিম। ভুক্তভোগী ওই ছাত্রী‌ বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং প্রথম বর্ষের শিক্ষার্থী। তার গ্রা‌মের বা‌ড়ি বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউপিতে।

হাসপাতা‌লে চি‌কিৎসাধীন ছাত্রী জানান, বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তার সঙ্গে মোহাম্মদ ইব্রাহিমের পরিচয় হয়। বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউপির বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ ইব্রাহিম। তিনি পেশায় একজন ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক। পরিচয় থেকে ইব্রাহিমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। তবে ইব্রাহিমের আগে বিয়ে হওয়ার বিষয়টি গোপন ছিল।

এদিকে মোটরসাইকেল চালকের সঙ্গে প্রেমের সম্পর্কের খবর পরিবার জানতে পেরে তা‌কে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দিয়ে দেন। এরপর তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। বর্তমানে তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। তিন বছর পর আবার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। এই সুবাদে আবার ইব্রাহিমের সঙ্গে দেখা হয়।

স্বামী-সন্তান থাকলেও তা‌কে বিয়ের প্রস্তাব দেন ইব্রাহিম। এতে রাজি না হওয়ায় কয়েক দফা তাকে এবং তার স্বামীর বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দিয়ে আসেন ইব্রাহিম। সর্বশেষ রোববার সকালে স্বজন‌দের নিয়ে বাকেরগঞ্জ উপজেলার গ্রা‌মের বা‌ড়ি‌তে যান। সেখান থেকে ফেরার পথে সাবেক প্রেমিক ইব্রাহিম দলবল নিয়ে কাটাদিয়া বাড়ৈকান্দি এলাকায় পথরোধ করে।

ছাত্রীর স্বজনরা বল‌ছেন, এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ইব্রাহিম তার বাড়িতে তু‌লে নিতে চান। এতে ব্যর্থ হলে হাতে থাকা ছুরি দিয়ে তার মুখে আঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই ছাত্রীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।হাসপাতা‌লের পরিচালক সাইফুল ইসলাম বলেন, রোববার ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মুখে ছুরিকাঘাতের দুটি চিহ্ন রয়েছে। তার অবস্থা স্থিতিশীল আছে।এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, এ ঘটনা আমার জানা নেই। এ বিষয়ে থানায় কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network