শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, ব্যানার ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট: June 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের খাদ্য বিতরণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এসময় পুলিশ তাদের ব্যানারে ছিনিয়ে নিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়।

বৃহস্পতিবার (৩ জুন) বেলা সোয়া ১২টার দিকে বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের সন্মুখ থেকে জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বটতলা হয়ে আদম আলী হাজীর গলির সন্মুখে গিয়ে শেষ হয়।

এদিকে, একই ঘটনার প্রতিবাদে জেলা ছাত্রদলের ব্যানারে সকাল ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা চেষ্টা করে নেতাকর্মীরা। তবে মিছিল শুরুর আগেই সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের ব্যানার ছিনিয়ে নেয়। এসময় পুলিশ সদস্যরা ছাত্রদল নেতাকর্মীদের ওপর চড়াও হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network