শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

পটুয়াখালীতে প্রেমে জড়ানো চাচাতো ভাই-বোনের মরদেহ ঝুলছিল গাছে

আপডেট: June 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে প্রেমের সম্পর্কের জেরে চাচাতো ভাই-বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

শনিবার (৫ জুন) সকালে মাদারবুনিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিরাজলা গ্রামে এ ঘটনা ঘটে।মৃতরা হলেন, একই গ্রামের মো. মজিবর রহমানের ছেলে সোহেল (১৯) ও হাবিব মিয়ার মেয়ে নাসরিন আক্তার (১৩)। সোহেল সদ্য এসএসসি পাস করেন ও নাসরিন ৮ম শ্রেণিতে পড়াশোনা করতো।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ বলেন, ‘নিহত দুই কিশোর-কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারা দূরসম্পর্কের চাচাতো ভাই-বোন। ধারণা করা হচ্ছে, সকালে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে’।

তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানতে নিহতদের স্বজনদের সঙ্গে আমরা কথা বলছি’।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network