শিরোনাম
আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহীন সিকদারের আলোচনা সভা অনুষ্ঠিত কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন

উত্তরাঞ্চলের কাউকে দক্ষিণাঞ্চলের জেলায় যেতে দেওয়া যাবে না: আমু

আপডেট: June 6, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: করোনার ভারতীয় ধরন যাতে বাংলাদেশে ছড়িয়ে না পড়ে সেজন্য উত্তরাঞ্চলের কাউকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে প্রবেশ করতে দেওয়া যাবে না—এমনটাই বলছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্পমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু।

ঝালকাঠির পৌর ভূমি অফিসের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান আমির হোসেন আমু। শহরের বারোচালা এলাকায় আজ রোববার দুপুর ১২টার দিকে এ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন। এতে ভার্চুয়ালি যুক্ত হন সাবেক এই মন্ত্রী।

এ সময় আমির হোসেন আমু বলেন, দেশের সীমান্তবর্তী এলাকায় করোনার ডেল্টা ভ্যারিট্যান্টে (ভারতীয় ধরন) আক্রান্ত হচ্ছে মানুষ। তাই সবাইকে সচেতন থাকতে হবে। যারা টিকা নেননি, অল্প সময়ের মধ্যে করোনা প্রতিরোধের টিকা নিয়ে নেবেন। সীমান্তবর্তী এলাকার কোনো মানুষকে ঝালকাঠি জেলায় প্রবেশ করতে দেবেন না। প্রশাসনের কর্মকর্তারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন।

সাবেক এই মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সর্বস্তরে উন্নয়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঝালকাঠিতেও উন্নয়নকাজ চলমান রয়েছে।

৬৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে মেসার্স মনির এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পৌর ভূমি অফিসের নির্মাণকাজ শুরু করে। কাজটি বাস্তবায়ন করছে এলজিইডি বিভাগ। পরে নির্মাণকাজের ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক (ডিসি) মো. জোহর আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেকুন নাহার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ প্রমুখ। এ সময় অতিথিরা দোয়া ও মোনাজাতে অংশ নেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network