শিরোনাম
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা

পটুয়াখালীতে জামাইয়ের হাতে শাশুড়ি খুন

আপডেট: June 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলায় এক শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে মেয়ের জামাই জামাল হোসেনের (৩৫) বিরুদ্ধে। শনিবার দিবাগত রাতে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মোমেলা খাতুন (৫৫) ওই এলাকার কাঞ্চন গাজীর স্ত্রী।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকা থেকে জামাল হোসেনকে গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ। জামাল চাঁদপুরের কচুয়া উপজেলার ধানাইয়া গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বামী কাঞ্চন গাজী জানান, রাত ১২টার দিকে তার স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডান জড়ায় মেয়েজামাই জামাল। একপর্যায়ে তিনি থামাতে গেলে জামাল তাকে কিল-ঘুষি মারেন। পরে তিনি সেখান থেকে চলে আসেন। কিছুক্ষণ পর ঘরের মধ্যে চিৎকার শুনে জানালা দিয়ে দেখেন, তার স্ত্রীকে এলোপাতাড়ি কোপাচ্ছে জামাল। এতে তার হাত, পা এবং গলায় গুরুতর জখম হয়।আহত অবস্থায় মোমেলাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network