শিরোনাম
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা

বা‌কেরগঞ্জে ছাত্রদের সঙ্গে মাদরাসা পরিচালকের অনৈতিক কাণ্ড

আপডেট: June 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্র‌তি‌বেদক: বরিশালের বা‌কেরগঞ্জ এক শিশুকে বলাৎকা‌রের অভি‌যো‌গে মাদরাসার এক প‌রিচালক‌কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রা‌তে তাকে গ্রেপ্তার করে আজ বুধবার সকা‌লে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হ‌চ্ছে।

এর আগে মঙ্গলবার রা‌তে মাদরাসার প‌রিচালক হাওলাদারের (৩১) বিরুদ্ধে বা‌কেরগঞ্জ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন শিশুটির বাবা।

মামলার এজাহারের বরাত দিয়ে বা‌কেরগঞ্জ থানার ওসি আলাউ‌দ্দিন মিলন ব‌লেন, পাদ্রিশীবপুর মাদরাসার পরিচালক রেদোয়ানুল কবিরের বিরু‌দ্ধে একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগ র‌য়ে‌ছে। এক শিশুর বাবা মঙ্গলবার রা‌তে এসে থানায় এ ব্যাপা‌রে মামলা দা‌য়ের ক‌রেন।

ওই মামলায় মঙ্গলবার রা‌তেই পাদ্রিশীবপুর মাদ্রাসার পরিচালক রেদোয়ানুল কবিরকে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। তা‌কে আদাল‌তের মাধ্য‌মে জেলহাজ‌তে পাঠা‌নোর প্র‌ক্রিয়া চল‌ছে। রেদোয়ানুল কবিরের বিরু‌দ্ধে প্রাথ‌মিকভা‌বে একাধিক শিশু শিক্ষার্থী বলাৎকারের সত্যতা পাওয়া গে‌ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network