বেতাগীত সড়ক যেন ধানের মাঠ! বর্ষাকালে দুর্ভোগ চরমে

আপডেট: June 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কাটাখালী খালের উত্তর পাড়ের সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ এক যুগ ধরে সংস্কারের অভাবে কাটাখালী ও বাসন্ডা গ্রামের দুই হাজার মানুষের বর্ষাকালে দুর্ভোগ চরমে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের মধ্যে দিয়ে ৩নম্বর ওয়ার্ডের গোয়ালবাড়ি পর্যন্ত এক কিলোমিটার পর্যন্ত কাঁচা সংযোগ সড়ক রয়েছে। সংযোগ সড়কটি দিয়ে প্রতিদিন দুই হাজার লোকের চলাচল। দীর্ঘ একযুগেও সড়কটি সংস্কার করা হয়নি। বর্ষাকাল এলেই সড়কটি পরিণত হয় কাদায়। বর্তমানে বৃষ্টির পানিতে সড়কটি কাদা হয়ে ধানের ফসলের মাঠে পরিণত হয়েছে। সড়কটি অতি দ্রুত সংস্কারের দাবি জানায় স্থানীয়রা।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. জামাল জোমাদ্দার বলেন, ইতোমধ্যে সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থের চাহিদাপত্র পাঠানো হয়েছে।

হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান বলেন, অতি শিগগিরই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে এ সড়কটি সংস্কার করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network