শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

স্ট্রোক করে খেলার মাঠেই প্রাণ গেল ফুটবলারের

আপডেট: June 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

আমতলী (বরগুনা) প্রতিনিধি-  বরগুনার আমতলী উপজেলায় ফুটবল খেলার মাঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।গত বুধবার সন্ধ্যায় আমতলী উপজেলা চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে তানভীরের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত কিশোরের নাম তানভীর তালুকদারের (১৭)। সে আমতলী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ও পশ্চিম চিলা গ্রামের সোহাগ তালুকদারের ছেলে।

জানা গেছে, বুধবার বিকালে উপজেলার চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় কিশোর ও যুবকরা মিলে ফুটবল খেলার আয়োজন করে। ওই খেলায় ২২ খেলোয়াড়ের মধ্যে তানভীর তালুকদার একজন।
খেলার প্রায় শেষ মুহূর্তে খেলোয়াড় তানভীর দৌড়ে ফুটবলে সজোরে কিক দেয়। ওই সময়ে তার কোনো প্রতিপক্ষ খেলোয়াড় ছিল না— এমন দাবি ওই মাঠের খেলোয়াড় ও প্রত্যক্ষদর্শীদের।তাদের দাবি, ফুটবলে কিক (ধাক্কা) দেওয়ার সঙ্গে সঙ্গে কাঁপতে কাঁপতে তানভীর মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক মাঠের অন্য খেলোয়াড়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় খেলোয়াড় মেহেদী হাসান ও শাহীন বলেন, ফুটবলে সজোরে কিক দেওয়ার সঙ্গে সঙ্গেই তানভীর কাঁপতে কাঁপতে মাঠে লুটিয়ে পড়ে।স্থানীয় নিজাম বিশ্বাস ও সাইদুল বিশ্বাস বলেন, তাৎক্ষণিক তানভীরকে আমরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। ওই হাসপাতালের চিকিৎসক তারভীরকে মৃত ঘোষণা করেন।

তানভীরের বাবা মো. সোহাগ তালুকদার কান্নাজনিত কণ্ঠে বলেন, ফুটবল খেলতে গিয়ে মাঠে অসুস্থ হয়ে পড়ে তানভীর। এতেই ও মারা গেছে।আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল মোনায়েম সাদ বলেন, হাসপাতালে আনার আগে তানভীরের মৃত্যু হয়েছে।
তবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তানভীরের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network