শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

কলাপাড়ায় বিদেশি চাইনিজ কুড়ালসহ তিন যুবক গ্রেপ্তার

আপডেট: June 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের শেখ জামাল সেতু সংলগ্ন সড়কে মোটরসাইকেল ধাওয়া করে ইটালিয়ান চাইনিজ কুড়ালসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।

গ্রেপ্তার মাইনুল (১৯), রবিউল (১৮) ও নাজমুলকে (২০) বৃহস্পতিবার দুপুরে দস্যুতার মামলা গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার রাত দুইটায় শেখ জামাল সেতুতে দায়িত্বরত টহল পুলিশ তাদের গ্রেপ্তার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, রাত দুইটার দিকে একটি মোটরসাইকেল যোগে তিন যুবক কুয়াকাটা যাচ্ছিল। এ সময় টহল পুলিশ তাদের থামাতে বললে পুলিশকে ফাঁকি দিয়ে তারা পালানোর চেষ্টা করে।

তাৎক্ষণিক টহল পুলিশদল দীর্ঘপথ ধাওয়া করে তাদের আটক করে। এসময় তাদের সাথে থাকা একটি দারাজ কোস্পানীর ইটালিয়ান চাইনিজ কুড়াল উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের বাড়ি বরগুনার আমতলী পৌর শহরে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। তারা সড়কে দস্যুতার জন্য বের হয়েছিলো বলে পুলিশ কর্মকর্তা জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network