শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

পিরোজপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর অফিস ভাঙচুর, পুলিশের গুলি

আপডেট: June 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আওয়ামী লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও মেম্বার প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। এসময় আহত হয়েছেন ২ জন।

শুক্রবার রাতে উপজেলার মিরুখালী ইউপি নির্বাচনে মিরুখালী বাজার ও ঝাউতলায় এ ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ফাঁকা গুলি করেছে। এ ঘটনায় আহতরা হলেন: একই এলাকার কার্তিক (৭০) ও চুন্নু জমাদ্দার (৬৫)।

এদিকে নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে মেম্বর প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এলাকায় র‌্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় পুলিশ মাসুম বিল্লাহ মুন্না শরীফ (২৪) ও খোকন পঞ্চাইত (২৯) নামে ২ জনকে আটক করা হয়েছে।জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ১০/১২টি মোটরসাইকেলে ২৫/৩০ সশস্ত্র আরোহী বাজারে প্রবেশ করে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আবু হানিফ খানের আনারস প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর করে। এসময় ৫নং ওয়ার্ড মেম্বর প্রার্থী বর্তমান মেম্বার মো. মোয়াজ্জেম হোসেনের মোরগ প্রতীকের অফিসও ভাঙচুর করা হয়। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন।

আবু হানিফ খানের অভিযোগ, তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সোবাহান শরীফের সমর্থকরা মিরুখালী বাজার ও ঝাউতলা বাজারের নির্বাচনী অফিস ও মাইক ভাঙচুর করে।

মঠবাড়িয়া থানা ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। নির্বচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে তিনি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network