শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

সড়ক দূর্ঘটনায় আহত সাংবাদিক অপূর্ব অপুকে দেখতে গেলেন পুলিশ কমিশনার

আপডেট: June 29, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

শামীম মীর, গৌরনদী ।। সড়ক দূর্ঘটনায় আহত ডিবিসি চ্যানেলের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুকে দেখতে বরিশাল নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে গেলেন, বরিশাল মেট্টোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

এসময় তিনি সড়ক দূর্ঘটনায় আহত অপূর্ব অপুর বর্তমান শারীরিক অবস্থা জানার পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খোঁজখবর নেন এবং দ্রুত তাহার আরোগ্য কামনা করে তাকে মানসিকভাবে আস্বস্ত করেন।

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার ২৪জুন বিকেল পৌনে ৩টার দিকে ডিবিসি চ্যানেলের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু খুলনার কাটাখালিতে মোটরসাইকেল আরোহী অবস্থায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।

প্রাথমিক অবস্থায় তিনি খুলনার সোনাডাঙা হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে বরিশাল মহানগরীর রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম জাকির হোসেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ,

সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) মোঃ মাসুদ রানা, বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম পিপিএম, কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত আসাদুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network