শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

নলছিটিতে হেলমেট না পরায় পুলিশ কর্মকর্তাকে ২০ টাকা জরিমানা

আপডেট: July 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠির নলছিটিতে হেলমেট না পরে মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়ায় এক পুলিশ কর্মকর্তাকে ২০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার নলছিটি উপজেলা নিবার্হী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার এ জরিমানা করেন।

ওই পুলিশ কর্মকর্তা হলেন নলছিটি থানার এসআই মো. জাহাঙ্গীর হোসেন। জানা গেছে, একটি সরকারি দায়িত্ব পালন শেষে এসআই জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেলযোগে থানায় ফিরছিলেন। এ সময় তার মাথায় হেলমেট ছিল না। শহরের চৌমাথায় পৌঁছলে ভ্রাম্যমাণ আদালত তাকে থামান। হেলমেট না থাকায় তাকে ২০ টাকা জরিমানা করেন।

একই দিন ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন স্থানে করোনায় কঠোর লকডাউন অমান্য করায় অপর ৩২ ব্যক্তিকে জরিমানা করেছেন। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, একজন পুলিশ কর্মকর্তাকে  হেলমেট না থাকায় জরিমানা করা হয়েছে। এছাড়া ৩৩ জনকে ২৪টি মামলায় জরিমানা করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network