গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরা হলো না দুই ভাইয়ের

আপডেট: July 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক: বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-কামরুল হাসান (২০) ও হোসেন ভূইয়া (২৫)।এর দুজনই পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পিঁপড়াখোলা এলাকার বাসিন্দা এবং ঢাকায় বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৯ টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বাইচখোলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব ইসলাম জানান, নিহতরা পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে মোটরসাইকেল যোগে ঢাকা থেকে গ্রামের বাড়ি পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন।পথিমধ্যে মঙ্গলবার সকাল ৯ টার দিকে গৌরনদীর বাইচখোলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে পরে যায় তারা।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলেও জানান সার্জেন্ট মাহাবুব ইসলাম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network