শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

দশমিনায় লকডাউনে ফেসবুকে পোস্ট দিয়ে যাত্রী বহন করে কারাগারে

আপডেট: July 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সারা দেশে লকডাউন ঘোষণা করে সরকার। এ সময় সব ধরনের যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। এর মধ্যে কেউ কেউ ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে যাত্রী পরিবহন করতো দীর্ঘদিন ধরে।বিষয়টি নিয়ে কিছুদিন আগে দশমিনায় ডিসি-এসপির মতবিনিময় সভায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন। এরপরই তৎপরতা শুরু করেন স্থানীয় প্রশাসন।

পরে ফেসবুকে পোস্ট করে যাত্রী ঢাকায় আনা-নেওয়ার অভিযোগে রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সরকারি আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজের সামনে থেকে একটি মাইক্রোবাসের ড্রাইভার মো. সুমন ও তার দুই সহযোগী মো. রহিম এবং শরিফ খানকে আটকে করে ৭ দিনের জেল দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন। এ সময় ৩০ হাজার টাকা জরিমানা করা হয় ও মাইক্রোবাসটি জব্দ করা হয়।

দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন জানান, দশমিনা থানার ওসি গাড়িটির ওপর নজর রাখছিলেন। ফেসবুকে পোস্ট করে তারা যাত্রী সংগ্রহ করে পরিবহন করত। আটককৃতদের ৭ দিন করে জেল, ৩০ হাজার টাকা জরিমানা ও গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network