শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

গারুড়িয়ায় ডিংগারহাট – খয়রাবাদ সড়কের বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলছেন স্থানীয়রা

আপডেট: August 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ইব্রাহিম সবুজঃ বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ডিংগারহাট -খয়রাবাদ বাজার পর্যন্ত এলজিইডির প্রায় চার কিলোমিটার পাকা ইটের রাস্তাটির ইট উঠে ব্যপক খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

বাকেরগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে এই রাস্তাটি ডিংগার হাট থেকে খয়রাবাদ বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ সড়কটি ইটের সোলিং দিয়ে পাকা করা হয় কিন্তু রাস্তাটির অধিকাংশ যায়গায় ইট না থাকায় এ সমস্যার সৃষ্টি হয় এছাড়াও উপজেলা সদরের সাথে যোগাযোগের জন্য এ ইউনিয়নবাসীর চলাচলের কারণে সড়কটির গুরুত্ব অনেক বেশী।

এ সড়ক দিয়ে মুমূর্ষু কোনো রোগীকে উপজেলা কিংবা জেলা শহরে যানবাহনে করে চিকিৎসার জন্য নিতে হলে ঝাঁকুনিতে রোগীর অবস্থা আরো খারাপ হয়ে যায় তাছাড়া বৃষ্টির মৌসুমে চলাচলের জন্য রাস্তাটি সম্পুর্ন অনুপযোগী হয়ে যায়।
সড়কটি মেরামত না করায় অনেক দিন ধরেই ভুক্তভোগীর শিকার হচ্ছেন সাধারণ মানুষ এবং মুমূর্ষু রোগীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network