নলছিটিতে স্বামীকে গৃহবধূর অশ্লীল ছবি পাঠিয়ে যুবক গ্রেফতার

আপডেট: August 6, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার ফুলহরি গ্রামের এক যুবককে এক গৃহবধূর অশ্লীল ছবি-ভিডিও ধারণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অভিযুক্ত লিটন ব্যাপারীকে গ্রেফতার করে নলছিটি থানা পুলিশ।
এর আগে, ওই গৃহবধূ নলছিটি থানায় গত ২৭ জুলাই এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

গৃহবধূর বর্ণনা অনুযায়ী, গত বছরের ৫ নভেম্বর বরিশালের একটি হোটেলে তাকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে রাত কাটায়। হোটেল কক্ষে তাকে কিছু খাইয়ে অচেতন করে ওই যুবক শারীরিক সম্পর্ক স্থাপন এবং অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে। পরবর্তীতে এসব ছবি-ভিডিও ব্যবহার করে ওই যুবক তাকে ব্ল্যাকমেইল করতে থাকে।

এতে গৃহবধূ রাজি না হওয়ায় গত ৫ জুলাই তার স্বামীকে ছবি ও হোটেলে ধারণ করা ভিডিও পাঠায় লিটন। এরপর ওই গৃহবধূ নলছিটি থানায় পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন।নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে লিটন ব্যাপারীকে গ্রেফতার করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network