বাকেরগঞ্জ প্রতিনিধি: বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়ন চর আউলিয়াপুর গ্রামে গত ৭ আগষ্ট রাত ৭.৩০ মিনিটে গারুড়িয়া ইউনিয়ের সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক বর্তমান ইউপি সদস্য ফারুক হাওলাদারের নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন মৃত: ফজলুল হক হাওলাদের পুত্র গারুড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহমান। অভিযোগ সুত্রে জানা যায় , চর আউলিয়াপুর পুরাতন জামে মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করার উদ্দেশে মৃত: বারেক মোল্লার পুত্র এলাকার ছিচকে চোর সাজ্জাত দান বাক্স ভাঙ্গিলে ঐসময় মসজিদের ইমাম মো: রইচ উদ্দিন দেখিতে পায়।মসজিদ ইমাম এলাকার লোকজনকে খবর দিলে এলাকার মুরুব্বি মো: আনোয়ার হোসেন, আ: রহমান হাওলাদার, মুক্তা বেগম, ফজিলা বেগম, সওকত...
বাকেরগঞ্জ প্রতিনিধি:
বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়ন চর আউলিয়াপুর গ্রামে গত ৭ আগষ্ট রাত ৭.৩০ মিনিটে গারুড়িয়া ইউনিয়ের সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক বর্তমান ইউপি সদস্য ফারুক হাওলাদারের নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন মৃত: ফজলুল হক হাওলাদের পুত্র গারুড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহমান।
অভিযোগ সুত্রে জানা যায় , চর আউলিয়াপুর পুরাতন জামে মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করার উদ্দেশে মৃত: বারেক মোল্লার পুত্র এলাকার ছিচকে চোর সাজ্জাত দান বাক্স ভাঙ্গিলে ঐসময় মসজিদের ইমাম মো: রইচ উদ্দিন দেখিতে পায়।মসজিদ ইমাম এলাকার লোকজনকে খবর দিলে এলাকার মুরুব্বি মো: আনোয়ার হোসেন, আ: রহমান হাওলাদার, মুক্তা বেগম, ফজিলা বেগম, সওকত হোসেন খোকন, সহ এলাকার লোকজন সম্বলিত হয়ে চোর সাজ্জাত কে আইনের কাছে দেওয়ার প্রস্তুতি নিলে ঐ সময় ইউপি সদস্য ফারুক তার বাহিনী নিয়ে বাধা দেয়। এই ঘটনার জেরে ফারুক বাহিনীরা পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে আনোয়ার হোসেনের বসতবাড়িতে প্রবেশ করে অশালিন ভাষায় গালি গালাজ করতে থাকে।
এ সময় যুবলীগ নেতা ও মুক্তা বেগম অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তাদের উপর সন্ত্রাসী বাহিনীরা হামলা চালায়। হামলা চলাকালীন সময় ইউপি সদস্য ফারুক হাওলাদার হামলাকারি সোহাগের হাতে দা দিলে সোহাগ খুন করার উদ্দেশ্য করে আব্দুর রহমানের মাথায় কোপ দেয়। এ সময় হামলাকারিরা ঘরের মধ্যে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় মুক্তা বেগম বাধাঁ দিলে তাকে হামলাকারি কবির ও সাকিল মোল্লা পরিধের কাপড় ধরে টানা হেচরা করে শ্লীলতাহানি করে। আ: রহমন ও মুক্তা বেগমের ডাক চিৎকার শুনে মো: আনোয়ার হোসেন তাদের বাঁচাতে এগিয়ে আসলে তার উপরেও হামলা চালায়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। চিকিৎসকের পড়ামর্শে আ: রহমানকে শেবাচিমে ভর্তি করানো হয়। হামলার ঘটনায় মো: আনোয়ার হোসেন বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বাকেরগঞ্জ থানার তদন্ত ওসি সত্যরঞ্জন খাসকেল জানান,আমরা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে।