শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

বেতাগীতে নড়বড়ে সেতুতে দুর্ঘটনার আশঙ্কা

আপডেট: August 9, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের তিনটি সেতু নড়বড়ে। জনগুরুত্বপূর্ণ সেতু তিনটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট এলাকার জনসাধারণ।

জানা গেছে, পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার বিভাগের সড়ক ও জনপদ বিভাগ ২০০০ সালের পরে বিভিন্ন সময় উপজেলার মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া, মাধ্যমিক বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় তিনটি সেতু নির্মাণ করে। এসব সেতু দিয়ে ইউনিয়নের প্রায় ৫ হাজারের বেশি মানুষ আসা-যাওয়া করে। বর্তমানে সেতুর মধ্যভাগের কংক্রিটের তৈরি পাটাতন ধসে গেছে। পাশের লোহার এঙ্গেলগুলোতে মরিচা পড়েছে। এতে ভারি কোনো যানবাহন চলাচল করছে না।

মোকামিয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দা বাবুল মৃধা বলেন, এ এলাকার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ সেতুগুলো দ্রুত সংস্কার করা দরকার।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী জালাল আহমেদ মুঠোফোনে বলেন, এ সেতু তিনটি খুবই নড়বড়ে। ইতোমধ্যে এগুলো পুনঃনির্মাণের তালিকা প্রেরণ করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী শিপল কর্মকার বলেন, উপজেলায় এ ধরনের একাধিক সেতুর নকশা ও ডিজাইন অর্থ বরাদ্দের জন্য তালিকা করে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে এগুলো পুনঃনির্মাণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network