মঠবাড়িয়ায় ৫ বছরের শিশুকে যৌন নির্যাতন! ১৪ বছরের কিশোর গ্রেপ্তার

আপডেট: August 9, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে অভিযুক্ত কিশোরকে পুলিশ গ্রেপ্তার করে পিরোজপুর শিশু আদালতে সোপর্দ করেছে।

থানা সূত্রে জানা গেছে,  রবিবার নির্যাতিত শিশুটির নানা বাদী হয়ে অভিযুক্ত কিশোরকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট দুপুরে বাড়িতে বিদ্যুৎ না থাকায় বাড়ির পাশের একটি গোডাউনে মোবাইলে চার্জ দিয়ে শিশুটিকে সেখানে রেখে মা তার জন্য মুড়ি আনতে যান। এসময় অভিযুক্ত গোডাউন ঘরে ঢুকে শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার দুইদিন পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের ঘটনাটি এলাকায় জানাজানি হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপপরিদর্শক মো. নোমান জানান, অভিযুক্ত কিশোর প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার  করেছে। মঠবাড়িয়া ওসি নুরুল ইসলাম বাদল জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষা রবিবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সম্পন্ন হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে পিরোজপুর শিশু আদালতে সোপর্দ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network