রিপোর্টার শামীম মীর: আজ ১২ আগস্ট। জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। সত্য ও ন্যায়ের আদর্শের দু’যুগের গৌরবময় অভিযাত্রার আজ অনন্য এক অর্জন।
বিরাজমান করোনাকালীন বাস্তবতায় দেশব্যাপী ছাত্রী ফ্রন্ট নেত্রী কর্মীগন ঘরোয়াভাবে পারিবারিক আয়োজন, মিলাদ মাহফিল ও মুনাজাত এবং জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের পবিত্র রওযা শরীফ যিয়ারতের মধ্য দিয়ে ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছেন।
আধুনিক শিক্ষা এবং এর পাশাপাশি শিক্ষার্থীর মননে, মানসে নৈতিক ও মানবিক গুণাবলীর উন্মেষ সাধন, দেশপ্রেম, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণ, প্রকৃত ইসলামের আলোকে শালীন, শোভন ও অর্থবহ জীবন সংস্কৃতির অনুসরন ও অনুশীলন এবং তা বাস্তবায়নের গুরুত্ব অনুধাবনের মহান লক্ষ্য নিয়েই জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের আত্মপ্রকাশ।
অধ্যয়নের পাশাপাশি সারা দেশে ছাত্রী ফ্রন্টের নেত্রী কর্মীগন দু’যুগে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও ধর্মীয় নানা প্রেক্ষাপটে জাকের পার্টির পাশে থেকে সহযোগীর অনুকরণীয় ভুমিকা পালন করে গেছে।
বিনামুল্যে শিক্ষা উপকরন বিতরন, শিক্ষার্থীদের ফ্রি চিকিৎসাসেবা দান, দুর্যোগ কবলিত মানুষের মাঝ ত্রাণ বিতরন, আত্মনির্ভরশীল হওয়ার পথে উদ্যাক্তা সৃষ্টি, করোনা সংকট মুকাবেলায় সহযোগিতাদান এবং ছাত্রীদের আলোকিত নাগরিক হিসাবে বিকশিত হওয়ার পথ পরিক্রমনে কাউন্সেলিং – চেতনাদীপ্ত এমন অনেক ভুমিকা আজ আলাদা মর্যাদায় অভিসিক্ত করেছে জাকের পার্টি ছাত্রী ফ্রন্টকে।
প্রকৃত আলোকিত ছাত্রী সমাজ গঠনে জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের অগ্রযাত্রা অব্যাহত থাকুক। সকলের জন্য শুভ কামনা।
জাকের পার্টি চেয়ারম্যানের শুভেচ্ছা
জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ছাত্রী ফ্রন্টের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রী ফ্রন্টের সর্বস্তরের নেত্রী কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বাণীতে জাকের পার্টি চেয়ারম্যান ছাত্রী ফ্রন্টের অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা, কর্মনিষ্ঠা, দক্ষতা, একতা ও অধ্যবসায়ের ভুঁয়সী প্রশংসা করেন। জাকের পার্টি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, জাকের পার্টির সামগ্রিক আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ছাত্রী ফ্রন্ট অন্যতম শক্তিশালী ভুমিকায় অবতীর্ণ হবে ইনশাল্লাহ।
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড.সায়েম আমীর ফয়সল ছাত্রী ফ্রন্টের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীকে এগিয়ে যাওয়ার মাইল্ফলক হিসাবে অভিহিত করেছেন।
তিনি বলেন, নানা প্রতিবন্ধকতা, দুর্যোগ, মহামারীর মতো অচেনা সব বাস্তবতার মাঝেও দেশব্যাপী ছাত্রী ফ্রন্টের সর্বস্তরের নেত্রী কর্মীগন দলীয় কর্মসূচী বাস্তবায়নে শক্তিশালী ভুমিকা পালন করে যাচ্ছেন।
তিনি আশা প্রকাশ করেন, ছাত্রী ফ্রন্ট জাকের পার্টির অর্থনৈতিক কর্মসূচীর সফল বাস্তবায়নে ব্যাপক ভুমিকা পালন করবে।
জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রীর শুভেচ্ছা
জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রী ফারাহ আমীর ফয়সল ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দঘন দিনে আজ ছাত্রী ফ্রন্টের দেশব্যাপী সর্বস্তরের নেত্রী,কর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
একই সাথে ছাত্রী ফ্রন্টের উদ্যেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে সকলকে আরো উদ্যমী, আপোষহীন ও একাগ্র হওয়ারও উদাত্ত আহ্বান জানান।
তিনি বলেন, আদর্শের পথে অর্জন সব সময়ই মহিমাময়। ছাত্রী ফ্রন্ট অধ্যবসায়, কঠোর পরিশ্রম,ত্যাগ তিতিক্ষার পথ বেয়ে আজকের অবস্থানে এসেছে। যা অত্যন্ত প্রশংসনীয় ও ইতিবাচক। তবে যেতে হবে বহু দূর।
তিনি ২৪ তমপ্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দঘন দিনে দেশের সর্বস্তরের ছাত্রী সমাজের উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করেন।