শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বোরহানউদ্দিনে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ২ জলদস্যু আটক

আপডেট: August 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তেঁতুলিয়া নদী থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুই জলদুস্যকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা।বুধবার ভোরে উপজেলার গঙ্গাপুর লঞ্চঘাট এলাকার তেঁতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।  এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় পিস্তল, চারটি রাম দা, তিনটি করাত, পাঁচটি দা, একটি কুড়াল, একটি বাইনোকুলার ও অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করা হয়।

আটকরা হলো— ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নের জালু ঢ়াড়ীর ছেলে মো. হাসান ও একই এলাকার বাসিন্দা ও জলদস্যু মহসিনের ছেলে মো. রাকিব।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. বিএন মিডিয়া কর্মকর্তা এসএম তাহসিন রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ভোলার জলদস্যু মহসিন বাহিনীর দুই সদস্যকে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক করা হয়। তিনি আরও বলেন, আটকদের আইনি প্রক্রিয়া শেষে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network