বরিশালে গুলির ঘটনায় গৌরনদীতে নেতাকর্মীদের বিক্ষোভ

আপডেট: August 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর গুলির ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে গৌরনদী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় এ বিক্ষোভ সামাবেশ করে তারা।

বিসিসি মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর উপজেলা প্রশাসন (ইউএনও)-এর নির্দেশে গুলি করা হয়েছে বলে দাবি করে বিক্ষোভকারীরা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে আবদুর রব সেরনিয়াবাত চত্বরে সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে গুলির নির্দেশদাতা এবং জড়িতদের শাস্তি দাবি করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. হারিছুর রহমান। বিক্ষোভ সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network