সাহেবপুরে আলী আজিম খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

আপডেট: August 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

 

রিপোর্ট অলিউল্লাহ: বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সাহেবপুর গ্রামের মোঃ জসিম খান ও বাকেরগঞ্জ পৌরসভার ১.২.৩ নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর রেখসোনা এর বাবা আলী আজিম খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার খান বাড়ি মসজিদে এই দোয়া ও মিলাদ- অনুষ্ঠিত হয়।
খয়রাবাদ মসজিদের ইমাম মোঃ নিজাম মাওলানা, বাকেরগঞ্জের দারুল উলুম মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা সাইদুর রহমান মিলাদ ও দোয়া পরিচালনা করেন। এছাড়াও এলাকার ব্যক্তিবর্গ মিলাদে উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
আলী আজিম খান ১৭ই আগস্ট মঙ্গলবার ভোর সাড়ে সাতটায় গারুড়িয়া ইউনিয়নের সাহেবপুর খান বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। মঙ্গলবার বাদ আসর সাহেবপুর খান বাড়ি পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network