শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

বরিশাল নগরীতে ময়লার স্তূপ: মামলা প্রত্যাহার না হলে আবর্জনা পরিষ্কার করবে না বিসিসির কর্মীরা

আপডেট: August 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: গত তিনদিন যাবৎ নগরীর আবর্জনা পরিষ্কার করা থেকে বিরত রয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। ফলে বরিশাল নগরীতে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। বুধবার রাতে আইনশৃংখলা বাহিনীর সাথে সংঘর্ষের পর মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ একাধিক কর্মকর্তা কর্মচারীর নামে মামলা হয়।

আজ শনিবার(২১ আগস্ট) পরিচ্ছন্ন কর্মচারীদের এক মানববন্ধনে বিসিসির মেয়রসহ সকল কর্মকর্তা, কর্মচারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা পর্যন্ত কাজে ফিরবে না বলে ঘোষণা দেয়া হয়েছে।

আজ শনিবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে মানববন্ধন করে বিসিসির পরিচ্ছন্নতা কর্মী ও সাধারণ কর্মচারীরা। অর্ধ সহস্রাধিক কর্মচারীর এ মানববন্ধনে অবিলম্বে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ বিসিসির কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যতায় তারা নগরী পরিষ্কারের কাজে নামবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন কর নির্ধারক বেলায়েত বাবলু, বাবুল হালদার এবং পরিচ্ছন্ন কর্মী মাসুদ।

এদিকে গত ৩ দিন যাবত ময়লা আবর্জনা পরিষ্কার না করায় নগরীতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। বিভিন্ন স্থানে ময়লার স্তুপ জমছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network