আপডেট: August 25, 2021
বরিশালের ঘটনায় ৯ জনের জামিন মঞ্জু
নিজস্ব প্রতিবেদক ।। বরিশালের ঘটনায় ৯ জনের জামিন মঞ্জুর
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবন ও পুলিশের ওপর হামলায় গ্রেফতার ৯ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দুই মামলায় গ্রেফতার সব আসামির জামিন চেয়ে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক মো. মাসুম বিল্লাহ ৯ আসামিদের জামিন মঞ্জুর করেন।

