শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

ইন্দুরকানীতে নববধূকে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আপডেট: August 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে নববধূকে অপহরণ ও ধর্ষণ মামলায় পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান জোমাদ্দার শান্তি (৫৫) গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার পত্তাশী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গত ১৯ এপ্রিল স্বামী বাড়িতে না থাকায় কৌশলে জিল্লুর রহমান শান্তি কিছু লোকজন নিয়ে মোটরসাইকেলে করে গৃহবধূকে তুলে নিয়ে আসে। ঘটনাটি জানাজানি হলে গৃহবধূর স্বামী তাৎক্ষণিক তার শ্বশুরবাড়িতে এসে বিষয়টি জানান। তাকে উদ্ধারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেন। উদ্ধারে ব্যর্থ হয়ে মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

গৃহবধূর বাবা জিল্লুর রহমান শান্তি জোমাদ্দারের কাছে মেয়েকে চাইলে তিনি বিভিন্ন অজুহাত দিয়ে তাকে বিদায় করে দেন এবং থানায় অভিযোগ না দিতে গৃহবধূর বাবাকে দলীয় প্রভাব খাটিয়ে হুমকি দেন। এলাকায় একাধিকবার মীমাংসা করার জন্য ব্যবস্থা হলেও কোনো ফয়সালা না হলে মেয়ের বাবা ১৩ আগস্ট ইন্দুরকানী থানায় সাধারণ ডায়েরি করেন। তারই সূত্র ধরে ইন্দুরকানী থানা পুলিশ মঙ্গলবার গৃহবধূকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেন।

মেয়ের বাবা জানান, আমার মেয়েকে অপহরণ করে পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলায় জিল্লুর রহমান শান্তির বোনের বাড়িতে নিয়ে বিয়ের নাটক সাজিয়ে সেখান থেকে চট্টগ্রামে নিয়ে রাখেন। তার মেয়ে জিল্লুর রহমান শান্তির হাতে ধর্ষণের শিকার হয় এবং মেয়েকে আটক রেখে বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন চালায়।

ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, মেয়ের বাবা মাহাবুবুল হাওলাদার থানায় ধর্ষণ ও অপহরণ মামলা করেন। অভিযুক্ত জিল্লুর রহমান শান্তিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মেয়েকে মেডিকেল চেকআপের জন্য পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network