শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

রাজধানীতে বিএনপির কালো পতাকা বিক্ষোভ মিছিল

আপডেট: August 29, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কুৎসা রটানো ও তার কবর নিয়ে কটূক্তি এবং ষড়যন্ত্রের প্রতিবাদে কালো পতাকা হাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কালো পতাকা হাতে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর রোকেয়া স্মরণী এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মীর সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মূল সড়ক হয়ে সামনের দিকে কিছুদূর গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উওর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো: তারিকুল আলম তেনজিং, ১৪নং ওয়াড বিএনপির সভাপতি মো: আকরাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ, ফজলুর রহমান মনটু, শিমুল হোসেন, ১৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক, কাফরুল থানা যুবদল সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাব্বী, কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন হোসেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন বিল্লাহ ও ১৬ নং ওয়ার্ড বিএনপির মুক্তাদিরুল ইসলাম প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network