শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

উন্নত চিকিৎসার জন্য দিল্লি গেলেন তোফায়েল আহমেদ

আপডেট: September 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:
উন্নত চিকিৎসার জন্য দিল্লি গেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে তাকে নিয়ে দিল্লির পথে রওনা হয় একটি এয়ার অ্যাম্বুলেন্স। তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান  এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে ডা. তৌহিদুজ্জামান জানান, স্কয়ার হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে তোফায়েল আহমেদকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শরীরের অবস্থা আগের চেয়ে ভালো বলেও জানান তিনি।তিনি আরও বলেন, উনি (তোফায়েল আহমেদ) হাতে শক্তি একটু কম পাচ্ছেন। উন্নত চিকিৎসা ও চেকআপের জন্য তাকে দিল্লি নেওয়া হচ্ছে।

এদিকে ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস বলেন, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ হঠাৎ অসুস্থ বোধ করায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারত নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার তার যাওয়ার কথা থাকলেও যাওয়া হয়নি। তার সঙ্গে ছেলে মইনুল হোসেন বিপ্লব দিল্লি যাচ্ছেন বলেও জানান তিনি।

তোফায়েল আহমেদকে দিল্লির মেডান্টা হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. তৌহিদুজ্জমান।

৭৭ বছর বয়সী রাজনীতিবিদ তোফায়েল আহমেদ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network