আপডেট: September 6, 2021
রাব্বী মোল্লা (বরিশাল), বাকেরগঞ্জ:
বরিশাল জেলার বাকেরগঞ্জ একটি ঐতিহ্য বাহী উপজেলা। এই উপজেলার একটি অতি জনবহুল ইউনিয়ন নিয়ামতি। উক্ত ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের কৃষ্ণনগর, ঢালমারা ও রুপারঝোর এই তিন গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়ক চালিতাতলা বাজার ব্রিজ হইতে মোল্লা বাড়ির সামনে দিয়া রুপারঝোর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বয়ে চলা এই সড়ক ,যা তিন গ্রাম এর মধ্য সংযোগ রক্ষা করে এবং ৪ নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে যাওয়ার একটি মাত্র সড়ক। বিশেষ করে মোঃ ইউনুচ হাওলাদার (ইউনুচ মিস্ত্রি)’র বাড়ির সামনে রাস্তাটি বৃষ্টির কারনে ভেঙ্গে প্রায় সমতল ভূমির সাথে মিলিয়ে গিয়েছে এবং কোমর সমান পানি যা, যানবাহন ও জনগন চলাচলের অনুপযোগী।
স্কুল ,কলেজ , বাজার ইত্যাদি নানা কারনে মানুষ এই রাস্তাটি প্রতিদিন কমপক্ষে ৭-৮ হাজার মানুষ ব্যবহার করেন। দুঃখের বিষয় মোঃ ইউনুচ হাওলাদার (ইউনুচ মিস্ত্রি)’র বাড়ির সামনে এই ভাঙ্গলাটি আজ পেরায় ১বছর যাবৎ মানুষ কোমরসমান পানি পেরিয়ে চলাচল করেন।
এখন পর্যন্ত রাস্তার বদলে মানুষ কোমরসমান পানি পেরিয়ে চলাচল করেন যা ঝুঁকিপূর্ণ এবং অমানবিক বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষদের জন্য। আজ এক বছর হতে চলল। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান , মেম্বর , কত নেতা এলাকায়ে। কিন্তু সামান্য একটা ভাঙ্গলা এবং এটা ৪ নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে যাওয়ার একটি মাত্র রাস্তা সংস্কার করা গেল না কিংবা করতে পারলেন না ওনারা। এটা বিশ্বাস করা কি সম্ভব ? ভোট চাওয়ার সময় ওয়াদা ঠিকই করেন কিন্তু ভুলে যান।
কৃষ্ণনগর ঢালমারা ও রুপারঝোর তিন গ্রাম মিলে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস । সামনে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এলাকার নেতারা ভোট চাইতে আসবেন নিশ্চয় । কিন্তু কোন মুখে আসবেন ? আপনাদের কি একটু লজ্জা করবে না ? আমরা খুব ভাল ভাবে বুঝে গেছি আপনাদের দারা এই সমস্য সমাধান করা সম্ভব নয় । কিন্তু বঙ্গবন্দুর কন্যা মানবতার মা জননেত্রি শেখ হাসিনার প্রতি আমাদের রয়েছে অবিচল আস্থা এবং ভালবাসা। অবহেলিত গ্রাম এর শিশু বয়স্ক মানুষ এবং সর্বোপরি সাধারন জনগনের দুঃখ দুর্দশা লাঘবে মাননীয় প্রধান মন্ত্রি এবং আপনার সুযোগ্য মাননীয় যোগাযোগ মন্ত্রি মহাদয় সহ সংশ্লিষ্ট সকলের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
রাস্তাটি পূর্ন নির্মান করা হলে স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীর চলাচল সহ স্থানীয় জনসাধারনের কৃষি উৎপাদিত পন্য সামগ্রী অনায়াসে নিয়মিত বাকেরগঞ্জ বাজারজাত করিতে পারে । তাই উক্ত রাস্তাটি বর্তমান অর্থিক বৎসরে জরুরী ভাবে পূর্ন নির্মান করার জন্য জোর অনুরোধ এলাকাবাসীর!

