শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

‘বিএনপিতে গণতন্ত্রহীনতা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন তাদেরই একজন বুদ্ধিজীবী’

আপডেট: September 7, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বিএনপির থলের বিড়াল এক এক করে বের হতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  তিনি বলেছেন, মুখে গণতন্ত্র প্রতিষ্ঠার ফাঁকা বুলি ছাড়লেও নিজ দলে গণতন্ত্রহীনতা এবং নেতৃত্ব নির্বাচনে গণতন্ত্রবহির্ভূত কাজ করা চোখে আঙুল দিয়ে বিএনপিকে দেখিয়ে দিয়েছেন তাদেরই সমর্থিত একজন বুদ্ধিজীবী।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-‘বিআরটিএ’-এর প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, অগণতান্ত্রিক পথে দল পরিচালনা করে বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এ কথা জনগণ এখন আর বিশ্বাস করে না।

আওয়ামী লীগ সবসময় বিএনপির অপরাজনীতির বিষয়ে কথা বলে আসছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখন বিএনপিপন্থি বুদ্ধিজীবীরাই তাদের অনিয়ম নিয়ে মুখ খুলতে শুরু করেছেন।বিএনপি দিনরাত সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, বিষোদগার করছে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার তা সহ্য করে যাচ্ছে উদারতা দিয়ে। বিএনপিকে পরশ্রীকাতর এবং অসহিষ্ণু রাজনীতির ধারক বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network