শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

পুলিশ সদস্যের স্ত্রীর হাত-পা-মুখ বাঁধা লাশ উদ্ধার

আপডেট: September 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংক এলাকার একটি ফ্ল্যাট থেকে বিলকিস আক্তার (৩০) নামের এক নারীর হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বিলকিস আক্তার মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে পুলিশ সদস্য মো. মাসুদের স্ত্রী এবং ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামের মাজেম বেপারীর মেয়ে।ফ্ল্যাট মালিক কিতাবউদ্দিন জানান, গত মাসে পুলিশ কনস্টেবল মাসুদ রানা জেলা শহরের রিজার্ভ ট্যাংক এলাকার পাঁচতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। সেখানে তার স্ত্রী ও দুই শিশুসন্তান থাকতো। তবে তিনি গাজীপুরে কর্মস্থলে থাকেন। মাঝে মাঝে ছুটি পেলে বাসায় আসতেন।

শনিবার সকাল ৯টার দিকে ওই ফ্ল্যাটের কক্ষের ভেতর থেকে দুই শিশুর কান্না শুনতে পান কিতাবউদ্দিন। এরপর কয়েকজন প্রতিবেশীকে নিয়ে কক্ষে ঢুকে দেখেন, দুই হাত, দুই পা ও মুখ বাঁধা এবং গলায় কাপড় পেচানো অবস্থায় খাটে পড়ে আছেন বিলকিস। বিষয়টি দ্রুত পুলিশকে জানান তারা।

খবর পেয়ে সকাল ১০টার দিকে সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরের দিকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network