১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
বরিশালে ৭টি শিয়াল পিটিয়ে হত্যায় আদালতে মামলা বাবুগঞ্জে বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাকেরগঞ্জে বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ জামাতার বিরুদ্ধে মির্জাগঞ্জ ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক এক দালালের কারাদণ্ড কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, দ্রুত সংস্কারের নির্দেশ উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ, তদন্ত কমিটি গঠন

শুদ্ধাচার পুরস্কার পেলেন মোহাম্মাদ সেলিম!

আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট অলিউল্লাহ: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগের আওতাধীন জেলা কার্যালয়সমূহে কর্মরত কর্মকর্তাগণের মধ্যে শ্রেষ্ঠ কর্মকর্তা মনোনীত হওয়ায় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন  জনাব মোহাম্মাদ সেলিম (সহকারী পরিচালক)।
বুধবার (১৫ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা কার্যালয় কক্ষে সীমিত আয়োজনের মাধ্যমে জাতীয় শুদ্ধাচার পুরস্কার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে মোহাম্মাদ সেলিম এর  হাতে  উপপরিচালক খোন্দকার আনোয়ার হোসেন শুদ্ধাচারের স্বীকৃতি স্বরুপ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

মোহাম্মাদ সেলিম (সহকারী পরিচালক) ফেইসবুক আইডিতে লিখেছেন, আলহামদুলিল্লাহ, শুদ্ধাচার পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত ও উৎসাহবোধ করছি। আমার ভবিষ্যত কর্মময় জীবনে এ পুরস্কার পথ নির্দেশক হিসেবে কাজ করবে। এই পুরস্কারের জন্য আমাকে মনোনীত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network