শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

পিরোজপুরে অস্ত্র ব্যবসায়ী ও আন্ত:জেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

আপডেট: September 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরে অস্ত্র ব্যবসায়ী ও আন্ত:জেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতারকৃত পলাশ শিকদার (৩০) সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের চালিতাখালী এলাকার মৃত আফজাল শিকদারের পুত্র।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিকদার মল্লিক ইউনিয়নের চালিতাখালী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

জেলা ডিবি উপ-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দোলোয়ার হোসেন জসিম জানান, সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের চালিতাখালী এলাকায় পুলিশ পরিদর্শক জাকারিয়া স্যারসহ আমরা অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করি। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে।

জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো: ইউনুস আলী জানান, পলাশকে অস্ত্র ক্রয়-বিক্রয়কালে একটি বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হচ্ছে। তাকে সদর থানায় হস্তান্তর করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network