শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

হাজার কোটি টাকা ফেরত চান মানববন্ধনে গ্রাহকরা

আপডেট: September 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি: ভোলায় গ্রাহকদের প্রায় হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে ইউনাইটেড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামের একটি প্রতিষ্ঠান। ইতোমধ্যেই পালিয়ে গেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মঞ্জুর আলম। এতে টাকা ফেরত চেয়ে রবিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভোলা আদালত সড়ক ও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সহস্রাধিক গ্রাহক।

 

মানববন্ধনে গ্রাহকরা বলেন, ২০০৬ থেকে ২০২০ সাল পর্যন্ত আড়াই হাজার গ্রাহকের কাছ থেকে আমানত হিসেবে এক হাজার কোটি টাকা নেয় ইউনাইটেড মাল্টিপারপাস। ওই টাকা দিয়ে মঞ্জুর আলম তার শ্বশুর আব্দুল খালেক, স্ত্রী রোজিনা, ভাই ইউছুফসহ কয়েক আত্মীয়ের নামে-বেনামে ঢাকাসহ বিভিন্ন স্থানে প্রতিষ্ঠান গড়ে তোলেন। এক পর্যায়ে লভ্যাংশ দেওয়া বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। এরপর গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত চাইলে স্ত্রীসহ পালিয়ে যান মঞ্জু। পুলিশ তার শ্বশুর আব্দুল খালেক ও মঞ্জুসহ তিন ভাইকে গ্রেফতার করেছে। ইতোমধ্যে টাকা আত্মসাতের অভিযোগে মঞ্জু ও তার স্বজনদের বিরুদ্ধে ১৬টি মামলা হয়েছে।

ভুক্তভোগী গ্রাহকরা আরও বলেন, তাদের টাকা দিয়ে মঞ্জু তার নিজের ও স্বজনদের নামে ২৭টি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এখন টাকা ফেরত দিচ্ছে না। আমরা আমাদের টাকা ফেরত চাই।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network