আপডেট: September 20, 2021
ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পুরুষাঙ্গ ও গলাকেটে স্বামী হত্যার ঘটনায় অভিযুক্ত নারীকে (৩২) গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের বালুর টেক এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। নিহতের বাড়ি উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী হত্যার কথা স্বীকার করে বলেছেন, তার স্বামী তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। নির্যাতনে অসহ্য হয়ে রবিবার সকালে তাকে হত্যা করেন তিনি।

