আগৈলঝাড়ায় শরীরের বাইরে হৃদপিন্ড নিয়ে শিশুর জন্ম

আপডেট: September 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় শরীরের বাইরে হৃদপিন্ড নিয়ে জন্ম নিয়েছে একটি শিশু। গত ১৬ সেপ্টেম্বর উপজেলার বড়মগড়া গ্রামের রমেন জয়ধরের স্ত্রী অপু জয়ধর স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে শিশুটির জন্ম দেন।

চিকিৎসকরা বলেছেন, শিশুটিকে অপারেশনের জন্য প্রায় ৮ লাখ টাকা খরচ হবে। শিশুর পিতা দরিদ্র হওয়ায় চিকিৎসার ব্যয়ভার চালানো সম্ভব না। দরিদ্র পিতা শিশুটির উন্নত চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করেছেন।

নবজাতক শিশুটির পিতা রমেন জয়ধর জানান, চিকিৎসকের পরামর্শে শিশুটিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে ভর্তি না করে চিকিৎসকরা ঢাকা শিশু হাসপাতালে প্রেরণ করেন। শেষে রাজধানীর বারডেম হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়।

সিজারিয়ান অপারেশন করা ক্লিনিকের পরিচালক ডা. হিরণ্ময় হালদার জানান, দেশে কিংবা দেশের বাইরে উন্নত চিকিৎসার মাধ্যমে শিশুটির হৃদপিন্ড শরীরের ভেতরে স্থাপন করা সম্ভব। তবে চিকিৎসাটি ব্যয়বহুল হতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার মো.আবুল হাশেম সাংবাদিকদের বলেন, শিশুটির উন্নত চিকিৎসার জন্য প্রসানের পক্ষ থকে প্রাথমিকভাবে সহযোগিতা করার হয়েছে। এক্ষেত্রে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত বলে তিনি মনে করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network