বরিশালে ১৫ দফা দাবিতে পণ্যবাহী যানবাহন ধর্মঘট

আপডেট: September 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

মহাসড়কে চাঁদাবাজি ও শ্রমিক হয়রানি বন্ধসহ ১৫ দফা দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে শুক্রবার ২৪ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টা কর্মবিরতি পালন শুরু করেছে বাংলাদেশ ট্রাক চালক ফেডারেশন।

বরিশাল জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়নের  সভাপতি সিটি আজাদ হোসেন কালাম মোল্লা জানান, ধর্মঘট চলাকালে কোনো ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান চলতে দেয়া হবে না। আমরা বাধ্য হয়েই ১৫ দফা দাবি আদায়ে ধর্মঘটের ডাক দিয়েছি।

তিনি বলেন, মহাসড়কে চাঁদাবাজি ও শ্রমিক হয়রানি বন্ধ করতে হবে।বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির বলেন, গাড়ির কাগজপত্র যাচাইয়ের নামে পুলিশি হয়রানি এবং পৌর টোলের নামে সড়ক-মহাসড়কে চাঁদাবাজি করা হয়। এগুলো বন্ধ করতে হবে। সারা দেশে ১৫ দফা দাবি আদায়ে ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যানসহ পণ্যবাহী যানবাহন চলাচল শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে। আমাদের দাবি মানা না হলে আরও কঠোর  আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

এদিকে ধর্মঘটের সমর্থনে দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার  ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর বিমানবন্দর মোড়ে সমাবেশ করেছে জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়ন সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়নের  সভাপতি কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ছালাম, কোষাধ্যক্ষ আ. হালিম চান, লাইন সম্পাদক সরোয়ার বিশ্বাস, শাহিন গাজী, হুমায়ুন কবির প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network