শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

ভারতে গেলো আরও ৪ টন ইলিশ

আপডেট: October 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর শুল্কস্টেশন দিয়ে ভারতের উত্তর ত্রিপুরায় গত দুইদিনে আরও চার টন ইলিশ রপ্তানি হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) স্টেশনের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, প্রায় তিন বছর ধরে এ শুল্কস্টেশন দিয়ে মাছ রপ্তানি বন্ধ ছিলো। বৃহস্পতিবার থেকে সেটি শুরু হয়েছে। দুর্গাপূজায় এবছর ভারতে চার হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এসব চালান রপ্তানি করা হচ্ছে বলে জানান তিনি।

আমদানি-রপ্তানিকারক ও ক্লিয়ারিং এজেন্ট শাহজাহান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী সোহেল রানা চৌধুরী জানান, গত দুই দিনে প্রতি কেজি ১০ মার্কিন ডলার করে চার হাজার কেজি ইলিশ ত্রিপুরায় পাঠানো হয়েছে। উত্তর ত্রিপুরার কৈলাশহরের মনিকা এন্টারপ্রাইজ এসব বাংলাদেশি ইলিশগুলো গ্রহণ করে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার একই পথে আরিফ ট্রেডিং ও জারা এন্টারপ্রাইজ দুই হাজার কেজি ইলিশ মাছ রপ্তানি করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network