শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

গাজীপুর সিটি মেয়রকে আওয়ামী লীগের শোকজ

আপডেট: October 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলম সরকারকে শোকজ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে শোকজ করা হয়েছে। রবিবার দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা চিঠিতে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান জানিয়েছেন, কারণ দর্শানোর নোটিসের কপি এখনও হাতে পাননি। আশা করছেন বিকাল ৫টার মধ্য ওই নোটিসের কপি হাতে পাবেন।

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি ওঠেছে। তার বিরুদ্ধে বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ তুলে ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। গোপনে ধারণ করা মেয়র জাহাঙ্গীর আলমের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করেন।

বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগের বিষয়ে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের দাবি, ‘তাকে নিয়ে একটি পক্ষ নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তারই অংশ হিসেবে তার কিছু কথা এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network